বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিবকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ

জামান সরকার, হেলসিংকি থেকেঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবকে লালগোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিএনপি ফিনল্যান্ড শাখা।
বুধবার (৫ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আলহাজ্ব আহমেদ আলী মুকিবের দায়িত্বপ্রাপ্তি দেশেবিদেশে বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ, উদ্দেশ্য ও নীতি জোরালোভাবে গড়ে উঠবে।
সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবকে বাংলাদেশি প্রবাসীদের সাংগঠনিক দূত হিসেবে উল্লেখ করে ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে আলহাজ্ব মুকিবের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের গণ-মানুষের জাতীয়তাবাদী শক্তির অমিত তেজ ও অদম্য মনোবলকে উৎসাহিত করবে।
আহমেদ আলী মুকিবের নিয়োগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের সার্বিক সাফল্য কামনা করেন ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ।
অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেন ফিনল্যান্ড বিএনপির নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ, মোকলেসুর রহমান চপল, এজাজুল হক ভূঁইয়া রুবেল, বদরুম মনির ফেরদৌস, সামসুল গাজী, মিজানুর রহমান মিঠু, প্রদীপ কুমার সাহা, আলাউদ্দিন আহমেদ, শাহিন মোহাম্মদ, তাপস খান, সাজ্জাদ মুন্না, আবুল কালাম আজাদ, কামাল মোঃ আকরাম হোসেন, মীর সেলিম, সবুজ খান, মনিরুল ইসলাম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ