বিএনপির কাছে কঠোর কর্মসূচি চান যুগপৎ আন্দোলনে থাকা জোট নেতারা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির কাছে কঠোর কর্মসূচি চান যুগপৎ আন্দোলনে থাকা জোট নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ

 

সরকারের পতনের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা। আজ সোমবার বিকেলে মতিঝিলের দিলকুশায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) অস্থায়ী কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছে এ দাবি জানান তারা।

এ সময় বিএনপির কাছে জোট নেতারা ঢাকার উদ্দেশ্যে সব বিভাগীয় শহর থেকে লং মার্চ কর্মসূচির দাবি জানায়। পাশাপাশি ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারির কথা বলেন। এ ছাড়া চলো চলো ঢাকায় চলো, সচিবালয় ঘেরাও কর্মসূচির দাবিও জানান তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপিসহ যেসব জোট বা দল আমরা আন্দোলনে রয়েছি। সবাই মিলে আন্দোলনকে একটি আকাঙ্ক্ষার পর্যায়ে নিয়ে গেছি। মানুষ এখন একটি দৃষ্টিতে তাকিয়ে আছে। আওয়ামী লীগ দাবি করে গণতন্ত্রের চ্যাম্পিয়ন তারা। আসলে তারা গণতন্ত্রকে জবাই করেছে। এ কথা মনে করিয়ে দিলে তারা অসন্তুষ্ট হয়। ২৫ জানুয়ারি বাকশাল দিবস। এই দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা বলি এই সরকার অগণতান্ত্রিক এই সরকার অনির্বাচিত; এই কথাগুলো প্রমাণের চমৎকার তারিখ হলো ২৫ জানুয়ারি। আমাদের এই সুযোগটা কাজে লাগানো দরকার।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে শীর্ষ নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, ডেমোক্র্যাটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল) এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান এবং বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ