বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৬, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৬, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ

বিদ্যুৎ গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (৬ মার্চ) বেলা ৩ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘বিদ্যুৎ গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে আগামী ৯ মার্চ শনিবার ঢাকা মহানগর সহ সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা: আব্দুস কুদ্দুস, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ