বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে র‌্যালি-সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩০, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে র‌্যালি-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ

 

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে একটি র‌্যালি বের করে জেলা বিএনপি। বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্তিতিতে র‌্যালিটি শোডাউনে রূপ নেয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি নিয়ে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত যান নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
এর আগে শহরের পুরাতন বাস স্টেশনে সমাবেশ করে জেলা বিএনপি।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মল্লিক মঈন উদ্দিন সোহেল, শেরেনূর আলী, আবুল কালাম, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েস, জেলা স্বে”ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ