বিএনপির মহাসমাবেশ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মহাসমাবেশ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির মহাসমাবেশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আগামীকাল বিএনপির মহাসমাবেশ এখানেই (নয়াপল্টনে) অনুষ্ঠিত হবে। জুমআর নামাজের পর মহাসমাবেশ আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। আমরা সেই লক্ষে পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। আমাদের প্রস্তুতিও ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে সহযোগিতা করবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে মহাসমাবেশ সম্পূর্ণ করতে চাই। এখানে আগামীকাল নেতাকর্মীদের প্রাণের উচ্ছ্বাস ঘটবে। আমরা সরকারের অন্যায় অবিচারের প্রতিবাদ করছি সভা সমাবেশ, মিছিল মিটিংয়ের মাধ্যমে।অথচ আজকে আমাদের উপর অগণতান্ত্রিক বর্বরোচিত আচরণ করা হচ্ছে।নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের পা ভেঙ্গে দেয়া হচ্ছে।

মহাসমাবেশ উপলক্ষে সারাদেশে দলের নেতাকর্মীদের গ্রেফতারের চিত্র তুলে ধরে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দসুর রহমান গতকাল তার লালমাটিয়া বি-ব্লক এর বাস ভবন থেকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল ধানমন্ডির ৬নং রোডের একটি বাসা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এড. সফিকুল ইসলাম মিলন, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল, তানোড় পৌরসভার সাবেক মেয়র মোঃ মিজানুর রহমানসহ ৯জনকে পুলিশ গ্রেফতার করেছে।

রাজাশাহী জেলা পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ, পারুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, বড়গাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আফজাল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।

রিজভী বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার মীর আশরাফ আলী আযম ও তার ছেলে ব্যারিষ্টার মোন্তাহার আলীকে গতকাল রাতে তাদের তাদের বাসা থেকে অত্যন্ত নিমর্মভাবে বাড়িঘর ভাংচুর করে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য যে, গ্রেফাতারের সময় আশরাফ আলীর দুই পা ভেঙ্গে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি গ্রেফতারকৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঢাকা নবাবগঞ্জ থেকে কৈলাইল ইউনিয়ন বিএনপির নেতা আওলাদ মেম্বার, বাবুল আহম্মেদ, গালিমহর ইউনিয়ন বিএনপি নেতা বদিউজ্জামান বদুসহ আরও ৮ থেকে ১০জনকে গ্রেফতার করেছে।

তিনি আরও বলেন, ‘ফরিদপুর জেলা, মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম সুইট, মধুখালী পৌর ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ রিমন আহমেদকে গতকাল রাতে পুলিশ গ্রেফতার করে।গুলশান থানা বিএনপির আহবায়ক দ্বীন ইসলাম, যাত্রাবাড়ী থানা ৬৫নং ওয়ার্ড বিএনপির সদস্য নুরু মিয়া, ডেমরা থানা বিএনপি নেতা হাজী হযরত আলীর ছোট ছেলে হোসেন, কালাচাঁদপুর ব্যাবিলন গেষ্ট হাউস থেকে মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াদ মোঃ আরাফাত, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আলম পুতু, ধলঘাট ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ কাসেমকে পুলিশ গ্রেফতার করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ