বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনমুখী নেতাকর্মীরা (ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনমুখী নেতাকর্মীরা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশের ডাক দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো স্থান চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ডিএমপি’র সাথে দফায় দফায় বৈঠকের পরও স্থান নিয়ে সরকার এখানও কোনো সিদ্ধান্ত দিচ্ছে না বলে অভিযোগ দলটির নেতাদের।

এদিকে বৃহস্পতিবারের মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনমুখী হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। সরজমিনে দেখা যায়, নয়াপল্টন কার্যালয়ের সামনে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রেখেছে।

সমাবেশ সফল করার লক্ষে নয়াপল্টন কার্যালয়ে দিনব্যাপী চলছে অঙ্গ ও সহযোগী এবং মহানগর বিএনপির সভা। সমাবেশ সফল করতে গঠন করা হয়েছে বিভিন্ন উপকমিটি। বিকেলেও অনুষ্ঠিত হয়েছে যৌথসভা। এতে সভাপতিত্ব করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের অঙ্গ সংগঠনের কার্যালয়ে দেখা গেছে উপচে পড়া ভিড়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ