বিএনপির সব সময় জনগণের পাশেথাকার দল : অধ্যাপক মামুন মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সব সময় জনগণের পাশেথাকার দল : অধ্যাপক মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপির সব সময় জনগণের পাশে থাকার দল। রাষ্ট্র ক্ষমতায় না গিয়েও ১৫ বছর ধরে বিএনপি জনগণের পাশে রয়েছে। বর্তমানে দ্রব্যমূল্যের বাজার অস্থির, অনেকে কর্মহীন, তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ ছিল, আপনারা এ বছর ইফতার পার্টি না করে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাই আমরা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে এসেছি।
বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় নাসিক ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ আরও বলেন, স্বৈরাচার সরকারের আমলে জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েও জনগণের পাশে ছিলাম। বিএনপি জনগণের দল, জনগণের কথা বলে এবং জনগণের পাশে ছিল, সব সময় জনগণের পাশে থাকবে। দেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব সময় আন্দোলন সংগ্রাম করে আসছে। বিএনপি ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বিএনপির রাজনীতি হলো জনগণের ভাগ্য পরিবর্তন করে দেওয়া।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিক ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন নাসিক ৭নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন: জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভ‚ঁইয়া, স্থানীয় বিএনপি নেতা মোল্যা মো. সাখাওয়াত হোসেন, মো. খোরশেদ, মো. জাহাঙ্গীর হোসেন, আতাউর রহমান প্রিন্স, মাসুদ রানা, লিয়াকত হোসেন লেকু, নুর হোসেন, তাজুল ইসলাম, সিফাতুল ইসলাম রাজু, শাহ আলম, মানিক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ