বিএনপির ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচির সময় পরিবর্তন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচির সময় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ

 

সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ সারাদেশের বিভাগীয় শহরে গণঅবস্থান পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। তবে কর্মসূচির সময় পরিবর্তন করেছে বিএনপি। আজ রোববার এ তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রিন্স বলেন, ‘আগামী ১১ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে গণঅবস্থান শুরু হবে। এ ছাড়া ওই দিন দুপুর ২টার পরিবর্তে বেলা ৩টায় কর্মসূচি শেষ হবে।’

এর আগে, গত ৩০ ডিসেম্বর গণমিছিলের আগে সমাবেশ থেকে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, ১১ জানুয়ারি সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ দফা দাবি আদায়ে গণঅবস্থান করবেন দলের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ