বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীর ১৮ নং ওয়ার্ডের বর্ণাঢ্য র্যালী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :
ছবি: প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ১৮নং ওয়ার্ডের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর র্যালীর মোড় এলাকায় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালী নিয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করে।

এসময়, ময়মনসিংহ মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হেলাল মোড়ল, যুগ্ন আহ্বায়ক জুয়েল মিয়া, সাবেক দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ও ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য তানভীর তাহের সৌরভসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনন্দ শোভাযাত্রার পুর্ব মুহূর্তে হেলাল মোড়ল বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা সঠিকভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালণ করতে পারিনি। এবার দলীয় নেতাকর্মীরা আনন্দ-উচ্ছাসের সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।
জনতার আওয়াজ/আ আ