বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এখন পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে জানিয়ে ইসি সচিব বলেন, ৭টি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। অনিয়মের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। এছাড়া আমাদের দুইজন প্রিজাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ