বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ পদক রাষ্ট্রীয়ভাবে দেওয়ার দাবি জানিয়েছে- মো. মঞ্জুর হোসেন ঈসা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা তার বক্তব্যে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ ও মানবাধিকার আন্দোলনের রূপকার বাংলাদেশের প্রথম মুসলমান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ যে অনন্য অসাধারণ ভূমিকা পালন করেছেন তার জন্য রাষ্ট্রীয়ভাবে যেমন রোকেয়া পদকসহ অন্যান্য পদক রয়েছে তেমনি বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদ পদক দেয়ার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, আমাদের পাঠ্যপুস্তকে তার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা সময়ের দাবি। এছাড়া বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্টে তার নামে একটি আলাদা বেঞ্চ গঠনেরও দাবি করেন। তিনি বলেন, ইতিহাসে সৈয়দ মাহাবুব মোর্শেদ তার কর্মের জন্য অমর হয়ে থাকবেন।
১১ জানুয়ারি ২০২৩ইং বুধবার বিকাল ৫ টায়, ২২/১, তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে শের-ই-বাংলা সাংস্কৃতিক জোট এর উদ্যোগে ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সহযোগিতায় উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ, বাংলাদেশের আইনের শাসনের প্রতিষ্ঠাতা, মানবাধিকার আন্দোলনের রূপকার প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর ১১২তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘তাঁর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান আচার্য মু. নজরুল ইসলাম তামিজী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিটিআরসি’র চেয়ারম্যান, সাবেক তথ্য সচিব ও সৈয়দ মাহবুব মোর্শেদের সুযোগ্য সন্তান সৈয়দ মার্গুব মোর্শেদ। সভাপতিত্ব করেন সহকারি পরিচালক, প্রশাসন, এইচডি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সংগঠনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের একমাত্র প্লানচেট লেখক বীরমুক্তিযোদ্ধা কাপ্তান নুর, বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সালাহ উদ্দিন ভূইয়া নয়ন, ইন্টারন্যাশনাল হিউমান রাইটস কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টিএম মমতাজুল করিম, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা জেলার সাংস্কৃতিক সম্পাদক আশাররুল হাসান আসু, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এমএ মান্নান মনির, মানবাধিকার মানবাধিকার কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি গীতি কবি সেলিনা আক্তার, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য লায়ন জেবিন সুলতানা কান্তা, আনন্দ মুখ সাহিত্য পত্রিকা ভারতের সম্পাদক সুপর্ণা রায়, নারী উদ্যোক্তা মো. রবিউল ইসলাম রবি। শুভেচ্ছা বক্তব্য রাখেন এম. শফিক উদ্দিন অপু। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ জনকে সৈয়দ মাহাবুব মোর্শেদ স্মারক সম্মাননা প্রদান করা হয়।
বনানী কবরস্থানে সৈয়দ মাহাবুব মোর্শেদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন
আজ সকাল ১০টায় বনানী কবরস্থানে উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, নির্ভীক প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্মেদের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে পুস্পার্পণ, ফাতেহা পাঠ ও কোরআনখানির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, তার ছোট ছেলে সৈয়দ মামনুন মোর্শেদ, মরহুমের নাতি সৈয়দ মাহাবুব মোর্শেদ, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম তামিজী, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব আর কে রিপন, স্বদেশ পার্টির সভাপতি রফিকুল ইসলাম মন্টু প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ