বিচারের মধ্য দিয়েই কেবল আ.লীগ দায়মুক্তি পেতে পারে: আখতার হোসেন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:০৬, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিচারের মধ্য দিয়েই কেবল আ.লীগ দায়মুক্তি পেতে পারে: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ

 

রংপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

উঠান বৈঠকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। ছবি: খবরের কাগজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, যে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ ক্ষমা করেনি, সেই আওয়ামী লীগকে মামলা থেকে দায়মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে করা মামলগুলো ঢালাওভাবে উঠানোর কথা বলা আওয়ামী লীগকে দায়মুক্তি দেওয়ার শামিল। বিচারের মধ্য দিয়েই কেবল আওয়ামী লীগ দায়মুক্তি পেতে পারে। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতেই হবে। তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের বা কোনো নেতার নয়।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রংপুরের কাউনিয়ার সারাই ইউনিয়নের মদামদন এলাকার গোলজার মেম্বারের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাংলাদেশের মানুষের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। তারা মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। সে জন্যই তাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মী যারা সন্ত্রাস করেছে, তাদেরকে বিচারের ‍মুখোমুখি হতেই হবে।’

এনসিপির সদস্যসচিব বলেন, ‘আমরা মনে করি আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাসী, যারা মানুষকে খুন করেছে, গুম করেছে, এসব কাজের সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে বিচার থেকে মুক্ত করা, তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। দায়িত্ব কোনো রাজনৈতিক দলের বা কোনো নেতার নয়। বাংলাদেশে মানুষের বিরুদ্ধে যারা কাজ করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করেনি।’

১৩ নভেম্বরে আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচির’ বিষয়ে আখতার হোসেন বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে। তারা নির্যাতন, নিপীড়নের সেই সিলসিলা থেকে বেরিয়ে আসতে পারেনি। তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। কীভাবে ভারতের সহযোগিতায় বাংলাদেশে নাশকতা করতে পারে সেই ছক কষছে। তারা বিদেশে বসে বাংলাদেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করছে। আগুন-সন্ত্রাস করছে। মানুষকে তারা পুড়িয়ে মারছে। তারা বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন জায়গায় তারা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। তারা মনে করছে এসবের মধ্য দিয়ে তাদের পতিত সাম্রাজ্য ফিরে পাবে।’

আখতার হোসেন বলেন, ‘কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না। আমরা জাতীয় নাগরিক পার্টি গত ৫ আগস্ট যেভাবে আওয়ামী লীগকে পরাজিত করেছি এবারও ঠিক সেভাবেই তাদেরকে মোকাবিলা করা হবে।’

আখতার বলেন, ‘১৩ নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হতে পারে। এ সবের মাধ্যমে আওয়ামী লীগ সেই রায়ের বিরোধিতা করছে। শেখ হাসিনা নিজেই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার ফিরে পাবে না।’

উল্লেখ্য, তিন দিনের সফরে গত সোমবার সন্ধ্যায় রংপুর পৌঁছান আখতার হোসেন। এরপর থেকে তিনি তার নির্বাচনি আসন পীরগাছা এবং কাউনিয়ায় গণসংযোগ করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ