বিজেপির দুই নেতার মন্তব্যে বিএনপির তীব্র প্রতিক্রিয়া - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিজেপির দুই নেতার মন্তব্যে বিএনপির তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ৭:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ৭:১৭ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুইজন নেতা যে আপত্তিজনক ও অবমাননাকর মন্তব্য করেছেন তা বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানের অনুভূতিতে আঘাত এবং তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।

মঙ্গলবার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিজেপি নেতা নূপুর শর্মাসহ তার সহকর্মীর মন্তব্যে এখন বিশ্বের মুসলমানরা ক্ষুব্ধ। ভারতীয় এক টেলিভিশন বিতর্কে মহানবী (স.) এবং তার স্ত্রী হযরত আয়েশা (রা.) কে নিয়ে নূপুর শর্মার মন্তব্য এবং সেটিকে সমর্থন করে তার সহকর্মীর টুইট করার বিষয়টি অন্যান্যদের মতো বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। অন্যের বিশ্বাস ও ধর্মকে আঘাত করে নূপুর শর্মার আক্রমণাত্মক মন্তব্য সংকীর্ণতা ও চরম ধৃষ্টতার শামিল।

তিনি বলেন, তাদের মন্তব্যে জনসমাজে বিভাজন রেখা সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এহেন মন্তব্য সম্পূর্ণরূপে মানুষের ধর্মীয় স্বাধীনতাকে অবজ্ঞা করা, যা সর্বজনীন মৌলিক ও মানবাধিকারের পরিপন্থি। বিএনপি এ অমর্যাদাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

তবে দলের মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত ও অপর নেতা নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করায় বিজেপিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিএনপি। বিএনপি বিশ্বাস করে-উভয় দেশের জনগণের মধ্যে সুপ্রাচীনকাল থেকে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি বরাবরের মতোই অক্ষুণ্ন থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ