বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ : টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ : টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ

 

বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হলেও কতিপয় দুর্নীতিবাজ লাভবান হচ্ছে বলে দাবি করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর কুঠারাঘাত।

আজ রোববার দুপুরে রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

টুকু বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তিনি।

তিনি বলেন, বিএনপির আমলে প্রিপেইড মিটারে ১০০ টাকা রিচার্জ করলে ১১০ টাকার বিদ্যুৎ দেওয়া হতো। আর এখন ১০০ টাকা রিচার্জ করলে ৭০ টাকার বিদ্যুৎ দেওয়া হয়। প্রিপেইড মিটার ও কুইক রেন্টালের নামে জনগণের পকেট থেকে টাকা নিয়ে ভোগান্তির সৃষ্টি করেছে।

বিএনপির এই নেতা বলেন, সরকার দুর্নীতি ও লুটপাট বন্ধ না করে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এ থেকে মুক্তি পেতে সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই একনায়কতন্ত্র সরকারের পতন ঘটাতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ