বিনা চিকিৎসায় খালেদা জিয়ার মৃত্যু হলে অনেকের পিঠের চামড়া থাকবে না - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিনা চিকিৎসায় খালেদা জিয়ার মৃত্যু হলে অনেকের পিঠের চামড়া থাকবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমান সরকার ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অনতিবিলম্বে তার লিভার পরিবর্তন করা অতীব জরুরি। অন্যথায় অপ্রত্যাশিতভাবে যে কোন সময় বিনা চিকিৎসায় তিনি মারা যেতে পারেন। তিনি মারা গেলে সরকারকে জবাবদিহিতা করতে হ‌বে। জনগণকে মোকাবেলা করতে হবে। হয়তো অনেকের পিঠের চামড়াও থাকবে না। সাবধান বেশি দেরি করা উচিত হবে না।

সোমবার ২৫ সে‌প্টেম্বর রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এবং সংবিধানকে কার্যকর করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা বহুদিন থেকে সরকারকে সতর্ক করে বলে আসছি যে, দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, সুশাসন নাই, ন্যায় বিচার নাই। দেশের জনগণ পুলিশ ও মাস্তানদের হাতে জিম্মি এবং প্রতিনিয়তি হয়রানির শিকার হচ্ছে। মৌলিক অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত। দিনের বেলা নির্বাচন হয় না। আর যদি নির্বাচন দিনের বেলা হয়ও তবে তা হয় নিয়ন্ত্রিত নির্বাচন। জনগণ ২০১৪ সালের পর থেকে কোন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় নাই। সমগ্র দেশ মাস্তান বাহিনী নিয়ন্ত্রণ করে। মনে হয় আমরা অসভ্য সমাজে বসবাস করছি।’

কর্নেল অলি আরও বলেন, ‘বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব এই সরকারকে বিদায় করতে হবে। দেশকে আওয়ামী লীগের হাত থেকে স্বাধীন করতে হবে। অন্যথায় আত্মসম্মান নিয়ে এদেশে বসবাস করা সম্ভব নয়। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় বিভিন্ন দলের কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং স্বাধীন বাংলাদেশ নিশ্চিত করি।’

সমাবেশে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক এডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ