বিমান বন্দর থেকে ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ চৌধুরী গ্রেফতার : দল থেকে বহিস্কার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিমান বন্দর থেকে ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ চৌধুরী গ্রেফতার : দল থেকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার সকালে (১৫ মে) থাইল্যান্ড পালানোর পথে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন।
রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, চাঁদাবাজির মামলায় ঢাকা বিমানবন্দর থেকে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রিয়াদকে নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে। তাকে আনতে জেলা পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আরো জানান, তার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছিল। সে মূলত এই ঘটনায় আটকের ভয়ে সকালের দিকে থাইল্যান্ডে পালিয়ে যেতে যাচ্ছিলেন। তখন এয়ারপোর্ট থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হোন। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। চাঁদাবাজির ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।
অপরদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৫ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এসময় বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিস্কার করা হয়েছে বলে জানান রিজভী।
এর আগে ফতুল্লার এক গার্মেন্টস ব্যাবসায়ীকে গার্মেন্টস পোড়ানোর হুমকি দেয়ার অভিযোগ ওঠে রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফোনালাপের অডিও ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
এর আগে পাঁচ আগষ্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে রিয়াদ চৌধুরীকে থানা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর স্বাক্ষর না থাকায় তা নিয়ে সেসময় প্রশ্ন ওঠে। ফলে এতদিন স্বপদে বহাল ছিলেন রিয়াদ চৌধুরী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ