বিরামপুরে টিসিবির পণ্য বিক্রির শুভ উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিরামপুরে টিসিবির পণ্য বিক্রির শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২০, ২০২২ ৮:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২০, ২০২২ ৮:৩৮ পূর্বাহ্ণ

 

মোরশেদ মানিক, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবির
পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
২০ মার্চ রবিবার সকাল ১০ টায় উপজেলার ১ নং-মুকুন্দপুর ইউনিয়নের
মুকুন্দপুর ফাজিল মাদ্রাসা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার
সরকারের সভাপতিত্বে টিসিবির পণ্য বিক্রয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
উপজেলা প্রশাসন বিরামপুর,দিনাজপুর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য
রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল
ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, থানা অফিসার ইনচার্জ
(ওসি) সুমন কুমার মহন্ত, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বীর
মুক্তিযোদ্ধা ইউপি সদস্য মমতাজ আলী সরকার, মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার
অধ্যক্ষ মাওলানা মো. আব্দূর রাজ্জাক,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ
মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন
রুমী,সহ-সভাপতি ফরিদ হোসেন, সাংবাদিক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির
সহ-সভাপতি মাহমুদুল হক মানিক, সাংবাদিক মানিক চোধুরী, আব্দুল কাফি,
মিজানুর রহমান প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, প্রধানমন্ত্রি
শেখ হাসিনার উদ্যোগে বিরামপুর উপজেলার পৌরসভাসহ সাতটি ইউনিয়নের ১৮ হাজার
সাতশত জনের অধীক গরীব ও স্বল্প আয়ের মানুষরা দুইলিটার সোয়াবিন তেল,
দুইকেজি মসুর ডাল ও দুইকেজি চিনি যাহা ৪’শ ৬০ টাকায় পবিত্র রমজান মাসে
টিসিবির খাদ্য সহায়তা পাবেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে ১নং- মুকুন্দপুর ইউনিয়নের
১ হাজার ৫’শ কার্ডধারীকে দুইটি ভাগ করে মুকুন্দপুর মাদ্রাসা মাঠে ও
গঙ্গাপুর হাই স্কুল মাঠে টিসিবির পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ