বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৩, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতে আসতে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

শুক্রবার (২২ মে) বেগম খালেদা জিয়ার স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম জিয়া। আর যদিও আমি রাজনীতিবিমুখ ছিলাম, কিন্তু রাজনীতিতে এসেছি বেগম খালেদা জিয়াকে দেখেই।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আমাকে উদ্বুদ্ধ করেছে রাজনীতিতে আসতে।’

তিনি বলেন, ‘বেগম জিয়া স্বল্পভাষী ছিলেন, কারও ব্যাপারে বিরূপ মন্তব্য করেননি কখনও। তিনি যে সাধারণ মানুষের নেতা ছিলেন, এটা তার মৃত্যুর পর যখন দেশের আপামর মানুষ তার চলে যাওয়ায় ব্যথিত হয়েছে তখন আরও বেশি বুঝতে পেরেছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ