বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৮, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৮, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে টেবিলে উত্থাপিত কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়ার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বেসরকারি কলেজ সরকারিকরণ বা জাতীয়করণ কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। পরবর্তীতে জাতীয়করণ করা কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের চাকরি সংক্রান্ত শর্তাবলী যথাযথভাবে পর্যালোচনা করে এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে তাদের চাকরি জাতীয়করণ করা হয়।’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদী এবং নীতিনির্ধারণী বিষয়। এ ধরনের সিদ্ধান্ত কেবল শিক্ষা মন্ত্রণালয়ের একক এখতিয়ারভুক্ত নয়; বরং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা এবং জাতীয় বাজেটের সঙ্গে এটি ওতপ্রোতভাবে সম্পৃক্ত।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে সর্বমোট ৩৪ হাজার ১২৯ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত আছেন।

এ সময় প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

স্কুল:
দেশে ১৮ হাজার ৫৭৮টি বেসরকারি স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক ২ লাখ ৬৫ হাজার ৬৭৮ জন এবং কর্মচারী ৯৬ হাজার ৮৯২ জন।

স্কুল অ্যান্ড কলেজ:
দেশে ১ হাজার ৪৯৩টি স্কুল এবং কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক ৫৯ হাজার ৭৯৭ জন এবং কর্মচারী ২০ হাজার ৭৮২ জন।

কলেজ:
দেশে ২ হাজার ৭৩৮টি কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক ৮৬ হাজার ৬৪৬ জন; কর্মচারী ৩১,৯৫৬ জন।

মাদরাসা:
দেশে ৯ হাজার ২৯৩টি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক ১ লাখ ৬৪ হাজার ৩৭১ জন এবং কর্মচারী ৪৫ হাজার ৫২৪ জন।

কারিগরি ও ভোকেশনাল:
দেশে ২ হাজার ২৭টি ভোকেশনার ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক ২২ হাজার ৫০২ জন এবং কর্মচারী ১১ হাজার ৫৪৫ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ