ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম এলাকার সাদেকপুর ইউনিয়ন, নাটাই দক্ষিণ ইউনিয়ন, নাটাই উওর ইউনিয়ন ধানের শীষের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নরসিংসার বোর্ড অফিস বাজারে প্রাঙ্গণে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ আলম।

প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও প্রধান প্রশিক্ষক এ বি এম মমিনুল হক। প্রধান বক্তা ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও পশ্চিম এলাকার টিম লিডার মো. জসিম উদ্দিন রিপন। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন।

কেন্দ্রীয় প্রশিক্ষক ও হাইকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মীর হালিম, কেন্দ্রীয় প্রশিক্ষক রওনক জাহান শাহিন, কেন্দ্রীয় প্রশিক্ষক ও ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদীকা ছালেহা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মহসিন মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, সহকারী প্রশিক্ষক জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সহকারী প্রশিক্ষক শাহাদাত হোসেন, ইতালী প্রবাসী বিএনপি নেতা কবির আহাম্মদ, নাটাই উওর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব, সাধারণ সম্পাদক আবুল কাশেম,সাদেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. জাকির হোসেন, সাদেকপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লা মহসীন।

১৯০ জন মহিলা ও পুরুষ পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালা সভাটি পরিচালনা করেন নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম (তারেক)।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ