ভর্তিচ্ছুদের মাঝে ইবি ছাত্রদলের উপহারসামগ্রী বিতরণ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভর্তিচ্ছুদের মাঝে ইবি ছাত্রদলের উপহারসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৩০, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৩০, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভূক্ত সমন্বিত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৪টি ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তিচ্ছুদের মাঝে ফুল, কলম ও পানি বিতরণ করেছে শাখা ছাত্রদল। শনিবার ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দলটির নেতাকর্মীরা এ উপহারসামগ্রী বিতরণ করেন।

এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, রোকন উদ্দীন, সোলায়মান চৌধুরী, উল্লাস মাহমুদ সদস্য রাফিজ আহমেদ, মিঠুন, সৌরভ, নুর উদ্দিন, আশহাদুল, রোকন, শিপন, স্বাক্ষর, মামুন, তৌহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ