ভারতের বিরুদ্ধে পররাষ্ট্রমন্ত্রী মাথা উঁচু করে কথাও বলতে পারেন না: রিজভী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে পররাষ্ট্রমন্ত্রী মাথা উঁচু করে কথাও বলতে পারেন না: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৩০, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৩০, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পার্শ্ববর্তী দেশের প্রত্যেকটি আবদারই পূরণ করতে হয় শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন,’সীমান্ত চুক্তির পরেও বাংলাদেশীদেরকে হত্যা করা করছে ভারতের বিএসএফ প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায় কিন্তু শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ তো দূরে থাক একটু মাথা উঁচু করে কথা বলতে পারে না। প্রধানমন্ত্রী আপনি কি পেয়েছেন তাদের কাছ থেকে? সব দিয়েছেন কিন্তু ন্যায্য যে অধিকার তিস্তার পানি গঙ্গার পানি সেটাও আপনি পাননি। তারপরও এত নতজানু কেন?

শনিবার( ৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দদের উদ্যোগে এক মানববন্ধনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রিজভী বলেন,’প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে কোন প্রতিবাদ করতে পারেন না গলা তুলে কথা বলতে পারেন না। কিন্তু সাইফুল আলম নীরবরা কারাগারে থাকবে, যারাই আপনার গণতন্ত্রহীনতার বাক স্বাধীনতার এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলবে তাদের ঠিকানা হবে কারাগার। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ প্রতিনিয়ত ছোট করছে আমাদেরকে উইপোকার সাথে তুলনা করছে প্রধানমন্ত্রী তার কোন প্রতিবাদ করতে পারে না। শেখ হাসিনার নিশ্চুপ কারণ শেখ হাসিনা একটি ডামি সরকার। তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়।জনগণের ভোটকে ভয় পায় এই কারণেই তাকে একটি শক্ত খুটির সাথে বেঁধে থাকতে হয়।তার সেই শক্ত খুটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ।

বিএনপির এই মুখপাত্র বলেন,’এই শক্ত খুঁটি(ভারতের) কারণে তিনি বাংলাদেশের মানুষকে ত্যাজ্য করেছেন ভোটারদেরকে ত্যাজ্য করেছেন গণতন্ত্রকে ত্যায্য করেছেন অবাক সুষ্ঠু নির্বাচনকে ত্যাজ্য করেছেন। এক বেআইনি অবৈধ সরকার দেশের সমস্ত বিরোধীদল সমস্ত গণতন্ত্রকারী মানুষকে কারাগারে ঢুকিয়ে রেখে তিনি সম্রাজ্ঞির মত দেশ শাসন করতে চাচ্ছেন।জনগণশূন্য ভোটার শূন্য গণতন্ত্র শূন্য এমন একটি নির্দয় ফ্যাসিবাদী শাসন তিনি কায়েম করতে চান।

রিজভী বলেন,’গোটা জাতির যিনি প্রতিক যিনি এ দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন নিজের জীবনকে বিপন্ন করে তিনি আজও বন্দী কোন কারণ ছাড়া শুধুমাত্র শেখ হাসিনার প্রতিহিংসার কারণে। ওয়ান ইলেভেনের সরকারকে আপনি কি বলেছিলেন আপনি বলেছিলেন আপনার আন্দোলনের ফসল সেই সরকার আপনার নামে ১৫ টি মামলা দিয়েছিল ওই মামলাগুলো গেল কোথায়? সেই মামলাগুলো কি হাওয়া হয়ে উড়ে গেল?ওই মামলাগুলোতে যদি আপনার প্রত্যেকটিতে সাজা হতো মিনিমাম ২০০ বছর হতো যদি দেশে ন্যায় বিচার থাকতো। কিন্তু আপনার ক্ষমতার কারণে আপনি আদালতের মালিক প্রশাসনের মালিক আপনি পুলিশের মালিক আপনি কারাগারের মালিক আপনি যখন যাকে ইচ্ছা তাকে আটকে রাখতে পারেন তখন তার বিরুদ্ধে মামলা দিয়ে প্রহসনের বিচার করতে পারে সেই প্রহসনের বিচারে আমাদের প্রিয় নেত্রী বন্দী। কারণ তিনি তার পথের কাঁটা পরিষ্কার রাখতে চান।

তিনি বলেন,’আজ জাতীয় রিজার্ভ ১৭ বিলিয়ন ডলার যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৯ বলা হচ্ছে। কিন্তু আই ই এম এফ কে গোপনে একটি রিপোর্ট করতে হয় সেখানে বলা হচ্ছে ১৭ বিলিয়ন ডলার। তিন মাসে যে আমদানি করবেন সেই আমদানি করার ক্ষমতা বাংলাদেশের এখন আর নেই। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে খেতে পারবে না প্রধানমন্ত্রী পদ্মা সেতুর দিকে তাকিয়ে থাকলে পেট ভরবে?এই যে দেশে অভাব অনটন আসছে আপনি এর প্রতিবাদ করতে যাবেন আপনাকে কারাগারে যেতে হবে। নির্যাতনের শিকার হতে হবে।

রিজভী বলেন,’শেখ হাসিনার ভারতের সাথে এত প্রেম এত মহব্বত ব্রিক্স সম্মেলন এর সদস্য হওয়ার জন্য ভারত বাংলাদেশকে নিয়ে কোন কথায় বলেনি। মানুষ এটাও মনে করে ভারত কথা বললেই বাংলাদেশ সদস্য হতে পারতো। শুধু অপমান এবং লাঞ্ছনা ছাড়া আপনি কি পেয়েছেন প্রধানমন্ত্রী?

যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মুর্তাজুল করিম বাদরুর সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ