ভারতের বিরুদ্ধে প্রতিহুংকার দিতে প্রস্তুত সরকার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে প্রতিহুংকার দিতে প্রস্তুত সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর দেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। সরকারের তরফ থেকে বলা হয়েছিল পতিত আওয়ামী সরকারের পররাষ্ট্র নীতি ছিল নতজানু। কিন্তু সেই নীতি থেকে সরে এসেছে বর্তমান সরকার। এবার সীমান্ত রক্ষায় কঠোর হওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “ভারত যেমন হুংকার দিচ্ছে, আমরাও তেমন প্রতিহুংকার দিতে প্রস্তুত”।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মিয়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কোনো উত্তেজনা নেই, তবে বর্তমানে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এ মুহূর্তে শঙ্কার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, বৈদেশিক সম্পর্ক রক্ষায় কী পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে সরকার সজাগ আছে। সেন্টমার্টিনে নিরাপদ যাত্রায় মিয়ানমারের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি সীমান্ত হত্যার পেছনে দুই প্রান্তের খাসিয়া সম্প্রদায় দায়ী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ