ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশ। ভারতে বসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে তাকে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রাণালয় ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে। বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়েছে। এতে তিনি (শেখ হাসিনা) ভারতে থাকাকালীন সামাজিক মিডিয়া এবং অন্যান্য যোগাযোগ ব্যবহার করে এই ধরনের মিথ্যা, বানোয়াট এবং উসকানিমূলক বিবৃতি দেওয়া থেকে তাকে বিরত রাখতে বলা হয়েছে।

শেখ হাসিনার উসকানিমূলক এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তার এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি একটি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত ৯টায় ভাষণ দেন শেখ হাসিনা। এ ভাষণের ঘোষণা শুনে শেখ মুজিবুর রহমানের বাড়ি অর্থাৎ শেখ হাসিনার পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দেওয়া ঘোষণা দেয় ছাত্র-জনতা। পরে গতকাল রাত ৮টার দিকেই তারা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে শুরু করে। আজ দুপুর পর্যন্ত দেখা গেছে, বাড়িটির সামান্য অংশ টিকে আছে

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ