ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে হওয়া যেকোনো অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় উপদেষ্টা বলেন, সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয়রা অনেক সময় মাদকদ্রব্য উৎপাদন করে, বিশেষ করে ফেন্সিডিল। যদিও তারা দাবি করে যে এটি ওষুধ হিসেবে তৈরি হচ্ছে, কিন্তু বাস্তবে এটি মাদক হিসেবেই তৈরি হয় এবং বাংলাদেশে প্রবেশ করে।

তিনি আরও বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন। একপক্ষীয়ভাবে কাজ করা উচিত নয়। ভবিষ্যতে যদি কোনো উন্নয়নমূলক কাজ, যেমন মসজিদ বা মন্দির নির্মাণ, করতে হয়, তাহলে দুই দেশের সম্মতি নেওয়া হবে এবং এ বিষয়ে কঠোর মনোযোগ দেওয়া হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, সীমান্তে ভারতীয় বাহিনী বা নাগরিকদের দ্বারা বাংলাদেশি নাগরিকদের হত্যা, নিরস্ত্র অবস্থায় গুলি চালানো বা আহত করার ঘটনা বন্ধ করতে আলোচনা হবে। এছাড়া, বিএসএফ বা ভারতীয় নাগরিকদের দ্বারা বাংলাদেশি নাগরিকদের আটক করা বা ধরে নিয়ে যাওয়ার মতো ঘটনাগুলিও আলোচনায় আসবে।

তিনি সীমান্তে অবৈধ পারাপার, সীমানা লঙ্ঘন এবং ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ বা বিস্ফোরক দ্রব্য চোরাচালান রোধ করতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান।

এছাড়া, বাংলাদেশের আখাউড়া অঞ্চলের দিকে ভারতীয় আগরতলা থেকে বর্জ্য পানি প্রবাহিত হওয়ার বিষয়টি তুলে ধরে, এ নিয়ে আলোচনার মাধ্যমে চারটি খালে পানি শোধনাগার স্থাপনের বিষয়েও আলোচনা হবে বলে উল্লেখ করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ