ভালুকায় জুয়েলারী দোকান লুটেরঘটনায় নিরাপত্তা চেয়ে ব্যাবসায়ীদের মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকায় জুয়েলারী দোকান লুটের
ঘটনায় নিরাপত্তা চেয়ে ব্যাবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৪, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৪, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে ফিল্মি স্টাইলে জুয়েলারী দোকান লুট ও মালিককে গুলি কওে আহত করার প্রতিবাদ,জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও নিজেদের ব্যাবসায়িক নিরাপত্তা প্রদানের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে ভালুকা জুয়েলার্স এসোসিয়েশন। রোববার দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কে আয়োজিত এ মানববন্ধনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার কয়েক শতাধিক জুয়েলারী ব্যাবসায়ীরা এতে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) ভালুকা শাখার সভাপতি শ্রী নিরঞ্জন বনিক,সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার শাহা বাবু, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কর্মকার,কোষাধ্যক্ষ তপন ভট্টাচার্য,কার্যনির্বাহী সদস্য অরুন কৃষ্ণ কর্মকার,নিতাই কর্মকার,সুমন কর্মকার,তুতা মিয়া,মানিক বনিক,দিলিপ বনিক, মন্তোষ সাহা,সোহরাওর্য়াদী খান, রতন কর্মকারসহ অনেকেই। মানববন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ব্যাবসায়ীদের উদ্যেশ্যে সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। ভালুকায় ইতিপুর্বে এ ধরনের ঘটনার নজির নেই। পুলিশ প্রশাসন তাদের সর্বোচ্চ প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে। সন্ত্রাসীরা যতো শক্তিশালীই হোক রক্ষা পাবেনা।
উল্লেখ্য,গত বুধবার রাত ৯টার দিকে ভালুকা পৌর এলাকার প্রানকেন্দ্রে বাসস্ট্যান্ড সন্নিকটস্থ গফরগাঁও সড়কের প্রদীপ জুয়েলার্সে ককটেল ফাটিয়ে দোকানের মালামাল লুটে নেয় ৪/৫জনের একটি সশস্ত্র সংঘবদ্ধ ডাকাতদল। এ সময় দোকান মালিক অধির কর্মকার এবং ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে ডাকাতরা দোকান মালিক অধীর কর্মকারের পায়ে একটি গুলি ও মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডাকাতদল দোকান থেকে বের হয়ে পর পর কয়েকটি ককটেল বিষ্ফোরন ঘটনায়। এ সময় সড়কের দু’পাশ ধোঁয়ায় আচ্ছন্ন হলে সন্ত্রাসীরা এ ফাঁকে প্রাইভেট নিয়ে সটকে পড়ে। তাৎক্ষনিক পুলিশের বিভিন্ন টিম ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে। এ ঘটনায় মডেল থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ