ভালুকায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ

 

আশরাফিয়া সভাপতি,মিজান সম্পাদক

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটিতে গোয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোছাঃ আশরাফিয়া খাতুন কে সভাপতি, ঝালপাজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোঃ রমজান আলী সরকার কে নির্বাহী সভাপতি, ভাটগাঁও বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোঃ মিজানুর রহমান কে সাধারন সম্পাদক, জামিরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোঃ হাসান সোহরোওয়ার্দী শামীম কে নির্বাহী সাধারন সম্পাদক ও চান্দরাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক ফেরদৌস আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য কমিটি গঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি(কাশেম-শাহিন) কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন সম্প্রতি এ কমিটি অনুমোদন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ