ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুরে সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুরে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার সকালে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জানানো হয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল প্রথম রাউন্ডে আগামী ১৫ মার্চ (শনিবার) সারাদেশের মতো শরীয়তপুরের ছয়টি উপজেলায় এক হাজার ৬৬৬টি ক্যাম্পের মাধ্যমে ১ লাখ ৭০ হাজার ৮৫৪ জন শিশুকে খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ১৫০ জন শিশুকে একটি করে নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১লাখ ৪৯ হাকজার ৭০৪ জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। ৩ হাজার ৭৬০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী ক্যাম্পেইনের দায়িত্বে নিয়োজিত থাকবে। সিভিল সার্জন মোঃ রেহান উদ্দিন সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ সাব্বির রহমান, ডাঃ জাহিদুল ইসলাম।সভা পরিচালনা করেন জেলা ইপিআই তত্বাবধায়ক মোজাম্মেল হক ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ