ভোট চুরির প্রকল্প হিসেবে প্রশাসনে রদবদল শুরু করেছে সরকার : খসরু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট চুরির প্রকল্প হিসেবে প্রশাসনে রদবদল শুরু করেছে সরকার : খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চুরির প্রকল্প হিসেবে সরকার পুলিশ ও স্থানীয় সরকার প্রশাসনে রদবদল শুরু করেছে। এ প্রকল্প ভাঙতে হলে দরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুকের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ৩টার দিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠকে বসে বিএনপি নেতারা।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন সবার প্রত্যাশা। অনির্বাচিত সরকারের কারণে দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে বিশ্বের সকল গণতন্ত্রকামী দেশ উদ্বিগ্ন।

তিনি আরো বলেন, বিদেশীদের বার বার এদেশের নির্বাচন নিয়ে কথা বলার অর্থই হলো দেশে গণতন্ত্র নাই।

বৈঠকে ব্রিটিশ পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ