ভোট পরিস্থিতি দেখতে যুক্তরাষ্ট্রের টিম ঢাকায় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট পরিস্থিতি দেখতে যুক্তরাষ্ট্রের টিম ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে। ১২ সদস্যের ওই টিমের বাকিরা আগামী ২৯শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ মার্কিন কারিগরি টিমের একাংশের ঢাকায় পৌঁছানোর বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন। ওই টিমটি আগামী ছয় থেকে আট সপ্তাহ অর্থাৎ ৭ই জানুয়ারির ভোটের পরও আরও মাসখানেক বাংলাদেশে অবস্থান করবে বলে জানা গেছে। রোববার আইআরআই ও এনডিআই’র ওয়েবসাইটেও তাদের বাংলাদেশ সফরের বিষয়টি প্রচার করা হয়েছে। প্রকাশিত তথ্য মতে, আইআরআই ও এনডিআইয়ের যৌথ প্রতি‌নি‌ধিদল এরইমধ্যে বাংলা‌দে‌শে এসেছে।

প্রতিনিধিদল ৭ই জানুয়ারির নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগু‌লোর সীমিত প্রযুক্তিগত মূল্যায়ন করবে। প্রতিনিধিদলে পাঁচজন বিশ্লেষক রয়েছেন। যারা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে স্বীকৃতি পেয়েছেন এবং ছয় থেকে আট সপ্তাহ বাংলাদেশে থাকবেন। তারা প্রযুক্তিগত মূল্যায়নে বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। যার মধ্যে রয়েছেÑআন্তঃ ও আন্তঃদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি।

এই ধরনের সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা দেখবে প্রতিনি‌ধিদল। এ ছাড়া প্রতিনিধিদল নির্বাচনী প্রক্রিয়ার সমাপ্তির পর ভবিষ্যৎ নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশসহ নির্বাচনী সহিংসতার উপর একটি প্রযুক্তিগত মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ