ভোট প্রত্যাখ্যান করে দেশ ও বিদেশীদের কাছে জনগণ প্রমাণ করে দিয়েছে : মঈন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট প্রত্যাখ্যান করে দেশ ও বিদেশীদের কাছে জনগণ প্রমাণ করে দিয়েছে : মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, সরকারের সাজানো যে নির্বাচনের নাটক, আজ সকাল থেকে সেই নাটকের শেষ মঞ্চায়ন হচ্ছে। আমরা এক বছর ধরে বলছি, এ দেশের জনগণ এ সরকারকে বর্জন করেছে। আজ ভোট প্রত্যাখ্যানের মাধ্যমে দেশ ও বিদেশীদের মধ্যে জনগণ তা প্রমাণ করে দিয়েছে। সরকারের এই নির্বাচনী নাটকের রহস্য সারাবিশ্বের কাছে উন্মোচিত হয়েছে। দ্বাদশ নির্বাচনের প্রহসনের বাস্তবায়ন।

আজ দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, এটা কোনো নির্বাচন নয়। এটা একটা ভুয়া নির্বাচন। আগামীকাল দেশে-বিদেশের সব গণমাধ্যমে এই মহান নির্বাচনের প্রতিবেদন বের হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ