ভোলার দৌলতখানে সেমাই তৈরীর কারখানায় জরিমানা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলার দৌলতখানে সেমাই তৈরীর কারখানায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২২, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২২, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলার দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশ উৎপাদন ও নকল মোড়কে পণ্য বাজারজাত করায় একটি সেমাই কারখানার জরিমানা করেছে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে ভোলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গুড এগ্রো নামে ওই সেমাই কারখানার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান উপজেলার জয়নগর এলাকার মো. সোহেলের মালিকাধিন গুড এগ্রো সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি ও নকল মোড়ক বাজারজাত করায় ওই প্রতিষ্ঠানের মালিকের ২২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন জনস্বাস্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ