মণিপুরীরা আমাদের সংস্কৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে: প্রবাসী কল্যাণমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মণিপুরীরা আমাদের সংস্কৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘শিবগঞ্জ নুপী লুপ’ আয়োজিত ‘শজিবু লিকন টুর্নামেন্ট’ শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে সিলেট নগরীর শিবগঞ্জ মণিপুরীপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগবন্ধু বিগ্রহ মন্দিরে অনুষ্ঠিত মণিপুরীদের ঐতিহ্যবাহী লিকন খেলার শুভ উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের মণিপুরী সম্প্রদায় আমাদের সংস্কৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে। মণিপুরীদের ঐতিহ্য, সৌম্য আচরণ ও সৃজনশীলতার জন্য বিশেষভাবে প্রশংসিত। তাদের জীবনধারায় এক ধরনের শান্ত সৌন্দর্য ও পরিমিতি দেখা যায়, কথাবার্তা, আচরণ, এমনকি পোশাকেও থাকে রুচিশীলতার ছাপ। মণিপুরী নারীদের হাতে বোনা শাড়ি, বিশেষ করে সূক্ষ্ম নকশার কাজ, সত্যিই দৃষ্টিনন্দন এবং বাংলাদেশের হস্তশিল্পের গর্ব। তাদের উৎসব-অনুষ্ঠান, সংগীত ও ঐতিহ্যবাহী রীতিনীতি অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও অর্থবহ। তারা নিজেদের সংস্কৃতিকে যত্ন করে ধরে রেখেছে, যা সত্যিই প্রশংসনীয়।সিলেট জেলা খবর

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জণ সেন বাপ্পু, ওসমানী মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. প্রমোদ রঞ্জন সিংহ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগবন্ধু বিগ্রহ মন্দিরের সভাপতি সুরজিৎ সিংহ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার মোস্তফা কামাল পাশা মওদুুদ, দেশের এক নম্বর শাটলার, ব্যাডমিন্টন খেলোয়াড় গৌরব সিংহ গগন, ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান মোহন, সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান।

‘শিবগঞ্জ নুপী লুপ’-এর আহবায়ক মিনতি দেবীর সভাপতিত্বে ও সত্য সিংহের সঞ্চালনায় উদ্বোধনী পর্বের আলোচনায় স্বাগত বক্তব্য দেন সাংবাদিক-সংগঠক ও সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবিকিরন সিংহ রাজেশ।

শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি ব্যাংকার প্রশান্ত কুমার সিংহ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল-উত্তরীয় দিয়ে বরণ করেন ‘শিবগঞ্জ নুপী লুপ’-এর সদস্য লৈমাতন দেবী, বাসনা দেবী, মিত্রামনি দেবী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবী অসেম ধর্মজিৎ সিংহ, চন্দ্রশেখর সিংহ বদর, প্রদীপ সিংহ, মণিপুরী যুব সমিতির সভাপতি নিহার সিংহ ও সাধারণ সম্পাদক ওয়াই লাড়ু, মহানগর যুবদলের সহসভাপতি অসীম কুমার সিংহ বাবলু, কবি-লেখক শেরাম নিরঞ্জন, বামসাসের সাধারণ সম্পাদক নামব্রম শংকর, সমাজসেবী মিন্টু সিংহ, মাইবম রাসেল, বাবলু সিংহ প্রমুখ।

সিলেটের সুনামধন্য মাহা ফ্যাশন হাউজের পক্ষ থেকে উক্ত টুর্নামে›ন্টের আয়োজক কমিটিকে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ