মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: ছয় দিনে ২১০ ফ্লাইট বাতিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: ছয় দিনে ২১০ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৬, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৬, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ

 

ফাইল ছবি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবারও (৫ মার্চ) বিভিন্ন এয়ারলাইনসের অন্তত ৩৪টি ফ্লাইট বন্ধ রাখা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই দিন থেকেই একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করতে থাকে বিভিন্ন এয়ারলাইনস। তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি ফ্লাইট। ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়।

আজ বাতিল হওয়া ৩৪টি ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলার ২টি, গালফ এয়ারের ২টি ও ফ্লাই দুবাইয়ের ৪টি ফ্লাইট আছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে দুবাইয়ে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বিমানের ফ্লাইট ক্রুরা গত ২৮ ফেব্রুয়ারি থেকে কয়েক দিন অনিশ্চয়তার মধ্যে দুবাইয়ে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যরাও চরম উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছিলেন। গত বুধবার তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

আজ একটি বিশেষ ফ্লাইট ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। পরিকল্পনা অনুযায়ী আগামীকাল ৬ মার্চ সকালে আরেকটি ফ্লাইট পৌঁছানোর কথা আছে। ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্র্যাফট দিয়ে বিশেষ ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ