মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৯, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৯, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (৯ মার্চ) দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত সালেখ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ গ্রহণকালে এ তথ্য জানান তিনি।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের ধৈর্য্য ধরার আহ্বান জানান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যেখানেই ঘটনা ঘটেছে সেখানেই সরকার কাজ করছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত সিলেট, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও চট্রগ্রামের একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে দুবাইয়ে একজন, বাহরাইনে দুইজন ও সৌদি আরবে একজন নিহত হয়েছেন।

সব ধরনের নিয়মনীতি মেনে পর্যায়ক্রমে তাদের লাশও দেশে আনা হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।

এ সময় ওসমানী এয়ারপোর্টে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ নিহত আহমেদ আলীর স্বজনরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ