ময়মনসিংহে ন্যাশনাল প্রেস সোসাইটি কোতোয়ালি থানা শাখা কমিটির আত্মপ্রকাশ ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেট :
গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এনপিএস তৃনমূল পর্যায়ে বহুদলীয় গণতন্ত্রে ৩১ দফা ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভা ও কোতোয়ালি থানা শাখা কমিটির আত্মপ্রকাশ হয়েছে।
গত শনিবার (০১ফেব্রুয়ারী) সদরের ভাবখালী পুরাতন বাজারে ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস কোতোয়ালি শাখার আয়োজনে আলোচনা সভা ও কোতোয়ালি থানা শাখার কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে।
আলোচনা সভায় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এনপিএস কোতোয়ালি শাখার সভাপতি নাজমুল হক মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. এটিএম মাহবুব-উল-আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী নুরুল হুদা পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান মিন্টু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বহুদলীয় গণতন্ত্রে ৩১ দফা ও মানবাধিকার বিষয়ক আলোচনায় দেশ ও সমাজের উন্নয়ন কিভাবে করা যায় তা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। পরে ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস কোতোয়ালি থানা শাখার কমিটির আত্মপ্রকাশ হয়েছে।
জনতার আওয়াজ/আ আ