মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেক কাটলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেক কেটেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার বিকেলে বঙ্গভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে এই কেক কাটা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সহধর্মিণী এবং নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।
জনতার আওয়াজ/আ আ