মহাসমাবেশ-অবস্থান ছিল গণঅভ্যুত্থানের স্টেজ রিহার্সেল : প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহাসমাবেশ-অবস্থান ছিল গণঅভ্যুত্থানের স্টেজ রিহার্সেল : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকার মহাসমাবেশ ও প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচিকে ‘গণঅভ্যুত্থানের স্টেজ রিহার্সেল’ উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সামনে আরো কঠোর কর্মসূচি আসবে। যেখানে ডাক দেওয়া হবে, সেখানেই যেতে হবে।

সোমবার (৩১ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর হরি কিশোর রায় রোডে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশে এ কথা বলেন তিনি। ২৯ জুলাই ঢাকায় একদফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলা, গণগ্রেপ্তারের প্রতিবাদে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাাবেশ হয়।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এমরান সালেহ প্রিন্স বলেন, একদফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আছে। সব সময় যেকোনো কর্মসূচির জন্য সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে।

তিনি বলেন, ঢাকার মহাসমাবেশে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনসাধারণ যোগ দিয়ে স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশে পরিণত করে ইতিহাস সৃষ্টি করেছেন। অন্যদিকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ যৌথ হামলা করে ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। সরকার রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে আন্দোলন দমন করতে চায়। তবে তারা সফল হবে না। কারণ, এই আন্দোলন ইতোমধ্যে জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে। শুধু তারেক রহমান বা মির্জা ফখরুল বা বিএনপি নয়, জনগণও এই একদফা আন্দোলন পরিচালনা করছে। কোনো অপশক্তি জনগণের এই আন্দোলন নস্যাৎ করতে পারবে না।

প্রিন্স বলেন, সরকারের ভাগ্য লেখা হয়ে গেছে। এরা আর ক্ষমতায় থাকতে পারবে না। তিনি প্রশাসনের প্রতি শেষ সময়ে সরকারের অন্যায় আদেশ-নির্দেশ মেনে আন্দোলনকারীদের নির্যাতন-দমন না করার আহ্বান জানান।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে জনসমাবেশে আরও বক্তব্য রাখেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বিএনপি নেতা অধ্যাপক শেখ আমজাদ আলী, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, শাহ শিব্বির আহমেদ বুলু, আখতারুল আলম ফারুক, ফারজানা রহমান হোসনা, ডা. মোফাখখারুল ইসলাম রানা, শামিম আজাদ, অ্যাড. ফাত্তাহ খান, মাহবুবুল আলম, লিটন আকন্দ, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ