মা শ্রীদেবীর সিনেমার রিমেকে মেয়ে জাহ্নবী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মা শ্রীদেবীর সিনেমার রিমেকে মেয়ে জাহ্নবী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

মা শ্রীদেবীর পথ ধরে বলিউডে নাম লিখিয়েছেন জাহ্নবী কাপুর। যে বছর শ্রীদেবী পৃথিবীর মায়া ত্যাগ করেন, কাকতালীয়ভাবে সেই বছরই বড়পর্দায় অভিষেক হয় জাহ্নবীর। এরপর থেকে একের পর এক ছবিতে কাজ করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সদ্য মুক্তিপ্রাপ্ত পরম সুন্দরী সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

এবার শোনা যাচ্ছে, শ্রীদেবীর সুপারহিট ছবি চালবাজ-এর রিমেকের কাজ নতুন করে শুরু হচ্ছে। আর সেই রিমেকে দেখা যেতে পারে জাহ্নবী কাপুরকে। শুরুতে শ্রদ্ধা কাপুরকে নেওয়ার কথা থাকলেও তিনি আর থাকছেন না।

ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, জাহ্নবীর কাছে চালবাজ কেবল একটি ছবি নয়, বরং আবেগের জায়গা। তাই মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেও কাজটি তিনি খুব যত্ন নিয়ে করতে চান। জানা গেছে, এ বিষয়ে কাছের মানুষদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন জাহ্নবী। তবে মায়ের সঙ্গে তুলনা নিয়ে খানিকটা শঙ্কিত তিনি। আগামী সেপ্টেম্বরের শেষের দিকে ছবিতে অভিনয় করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০২২ সালে টি-সিরিজ ব্যানারের পক্ষ থেকে চালবাজ ইন লন্ডন নামের একটি প্রজেক্ট ঘোষণার কথা শোনা গিয়েছিল। তখন শ্রদ্ধা কাপুরকে লিড রোলে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে দীর্ঘদিন প্রকল্পটি থেমে ছিল। এবার জাহ্নবীকে নিয়ে ছবির কাজ এগিয়ে নিতে চান নির্মাতারা।

এদিকে সামনে জাহ্নবীকে দেখা যাবে সানি সংস্কারী কি তুলসী কুমারী ছবিতে। শশাঙ্ক খৈতানের পরিচালনায় তৈরি এ ছবিতে দ্বিতীয়বারের মতো বরুণ ধাওয়ানের নায়িকা হচ্ছেন তিনি। ছবিতে আরও আছেন সানিয়া মালহোত্রা ও রোহিত সরফ। দাশেরাতে, অর্থাৎ আগামী ২ অক্টোবর মুক্তি পাবে এ ছবি।

উল্লেখ্য, ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীদেবীর চালবাজ ছবিতে দ্বৈত চরিত্রে তার অভিনয় দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন সানি দেওল ও রজনীকান্ত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ