মা হওয়ার খবর নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৪, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মা হওয়ার খবর নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ব্যক্তিগত জীবনে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০১২ সালে তারা গাঁটছড়া বাঁধলেও এখনো সন্তান নেননি এই দম্পতি। কিছুদিন আগেই গুঞ্জন চাউর হয়, কন্যাসন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। বিয়ের ১১ বছর কেটে যাওয়ার পরও সন্তান না নেওয়ায় এ গুঞ্জনের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, মা হওয়ার খবরটি এতদিন লুকিয়ে রেখেছিলেন বলেও শোনা যায়।

তবে এসবের সূত্রপাত একটি ছবিকে কেন্দ্র করে। যাতে দেখা যায়, এয়ারপোর্টে বিদ্যার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন একটি বাচ্চা মেয়ে। এ ছবির ক্যাপশনে লেখা ছিল- ‘মিষ্টি মেয়ের সঙ্গে বিদ্যা।’

সব জল্পনার অবসান ঘটিয়ে এ বিষয়ে মুখ খুলেছেন বিদ্যা বালান। এইচটি সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন— ‘এটা আমার বোনের মেয়ে ইরা। ওরা জমজ ভাই-বোন। ছেলে রুহান আর মেয়ে ইরা।’ বিদ্যা সম্পর্কে খালা হলেও বোনের দুই সন্তানকে অনেক ভালোবাসেন। আদর করে এই দুইজন ‘টুইন লাইফলাইন’ বলে ডাকেন তিনি।

বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিয়ত’। গত ৭ জুলাই মুক্তি পায় এটি। সিনেমাটিতে একজন নারী গোয়েন্দার চরিত্রে অভিনয় করেন বিদ্যা। তা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ