মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৫, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৫, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

 

বিয়ানীবাজার সংবাদদাতা

বিয়ানীবাজারে মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাথিউরা ইউনিয়ন পরিষদ হলরুমে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় রাত ৯টায়।

বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ময়নুল রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হৃদওয়ান আহমদ, আক্তার হোসেন লিমন, উপজেলা সেচ্ছাসেবক দলের মাহতাব উদ্দিন রুবেল, বিয়ানীবাজার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন, উপজেলা যুবদল নেতা অলিউর রহমান তারেক, উপজেলা ছাত্রদল নেতা আজহার উদ্দিন রাজিন, জাহিদুল ইসলাম মুন্না, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব শহিদুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের আব্দুল্লাহ হানিফ, মারজান আহমদ, ইমন আহমদ, সাজ্জাদুর রহমান, নাইম আহমদ, আবু আহসান, মাহমুদ রশিদ, শিপলু, আলমাছ, আতিকুর, ইকরাম, ইমতিয়াজ, রায়হান, মিশফাকসহ নেতৃবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে নান্দনিক এ আয়োজনের সঞ্চালনা করেন মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু ফাহিম ইমন। দীর্ঘদিন পরে প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একে অপরের সাথে মিলিত হতে পেরে নেতাকর্মীরা আনন্দ -উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

এসময় উপস্থিত নেতারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সব ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ