মাদারীপুর-৩ বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিমের মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাদারীপুর-৩ বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিমের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ

 

মাদারীপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম। এ উপলক্ষ্যে রোববার কালকিনি উপজেলার সমিতিরহাটে তাঁর নিজ বাড়িতে এক মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।

সভায় মেজর রেজাউল করিম বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে আসছি। চাকরিজীবী থাকা অবস্থায়ও বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বিভিন্ন হুমকি ও মামলার শিকার হয়েছি। তবুও এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখন অবসরপ্রাপ্ত হয়ে পুরো সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও আমি নিয়মিত অন্যায়ের প্রতিবাদ করে আসছি।

তিনি আরও বলেন, আমি একজন শিক্ষিত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে কালকিনিবাসীর হয়ে সংসদে কথা বলতে চাই এবং এলাকার উন্নয়নে অংশীদার হতে চাই।

মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ