মান্নাফীকে বক্তব্য প্রত্যাহার করতে হবে অন্যথায় রাজপথে আগুন জ্বলবে : বগুড়া জেলা ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মান্নাফীকে বক্তব্য প্রত্যাহার করতে হবে অন্যথায় রাজপথে আগুন জ্বলবে : বগুড়া জেলা ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামীলীগ নেতা মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদিক্ষণ করে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সঞ্চালনা করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি সোহরাব হোসেন বাপ্পি, জাহাঙ্গীর আলম মানিক, যুগ্ম সম্পাদক নাদিম মাহমুদ, সহ সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, সাজু আহম্মেদ রবি, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উজ্জল হোসেন, অভি সহ জেলা ছাত্রদলের অধীনস্থ ২৮ টি ইউনিট সমূহের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ