মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির নৈশভোজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে নৈশভোজ করেছেন ঢাকায় আসা মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। শুক্রবার রাত ৮টার দিকে বনানীতে একটি রেস্টুরেন্টে এই নৈশভোজের আয়োজন করা হয় বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

ডিনার পার্টিতে বিএনপির নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

নির্বাচনী পর্যবেক্ষকের দলের মধ্যে ডিনারে জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ডসহ আরো দুই জন উপস্থিত ছিলেন।
এরআগে গত ৯ই অক্টোবর গুলশানস্থ দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ