মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
কিংস অ্যারেনায় দর্শকদের উৎকন্ঠা। কখন বাজবে শেষ বাশি। বাহরাইনের রেফারি আম্মার বাঁশিতে ফু দিতেই জেগে উঠল কিংস অ্যারেনা। গ্যালারীতে দর্শকদের উল্লাস, মাঠে ফুটবলারদের উচ্ছ্বাস। মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল।

দুই দলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফের প্রথম লেগ ১-১ গোলে ড্র ছিল। বিশ্বকাপ বাছাই খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। ২-১ গোলে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। যেখানে অস্ট্রেলিয়া, লেবানন ও প্যালেস্টাইনের বিপক্ষে খেলবে তারা।

ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফয়সাল আহমেদ ফাহিমের গোলে বাংলাদেশ লিড নেয়। সেই লিড নেয়ার মিনিট দশেক পরেই বাংলাদেশ দশ জনের দলে পরিণত হয়। সোহেল রানা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ৬০ মিনিট থেকে বাংলাদেশ ১০ জন নিয়ে খেলে। তবে মালদ্বীপ দশ জনের বাংলাদেশের বিপক্ষে তেমন আক্রমণাত্মক কিছু করতে পারেনি। উল্টো বাংলাদেশ সমানতালে আক্রমণ করে খেলেছে।

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দশ জন হওয়ার পর খেলোয়াড় রদবদল করেন। অধিনায়ক জামাল ভূইয়ার পরিবর্তে মজিবর রহমান জনিকে নামান। ৮০ মিনিটের দিকে অ্যাটাকার ফাহিমের পরিবর্তে মুরাদ হাসানকে খেলান। ছয় মিনিট ইনজুরি সময়ে মালদ্বীপ বাংলাদেশকে কাপন ধরালেও গোলরক্ষক মিতুল ও ডিফেন্ডারদের দৃঢতায় বাংলাদেশ গোল হজম করেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ