মাহির নির্বাচন প্রসঙ্গে যা বললেন নিপুণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাহির নির্বাচন প্রসঙ্গে যা বললেন নিপুণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন মিডিয়া অঙ্গনের বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে আছেন চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। ট্রাক প্রতীক নিয়ে তুমুল প্রচারণা চালাতে দেখা গেছে তাকে।

রাজশাহী অঞ্চলের গোদাগাড়ী ও তানোরের মানুষও মাহিকে সমর্থন দিচ্ছেন। মাহির হয়ে প্রচারণায় কাজ করছেন এলাকার সাধারণ মানুষ। তবে নায়িকা হলেও মাহির প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি ঢাকাই সিনেমার কোনো পরিচিত মুখকে। ঢাকা ১০ আসনের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের প্রচারণায় শিল্পী সমিতির একাধিক সদস্যকে দেখা গেছে।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন করলে তাকে (মাহি) স্বতন্ত্র প্রার্থী হতে হতো না। তার মানে এই নয় যে শিল্পী সমিতির নির্বাচন করলে নৌকা প্রতীক পাওয়া যেত। শিল্পী সমিতির নির্বাচন অনেক বড়, তা নয়। তবে শিল্পী সমিতির নির্বাচনেও তফশিল ঘোষণা হয়, নির্বাচন কমিশন, আপিল বিভাগ সবই থাকে। এত বড় জায়গায় যাওয়ার আগে শিল্পী সমিতির নির্বাচন করে অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে। তাহলে তার জন্য জাতীয় নির্বাচনের পথটা হয়তো আর একটু সহজ হতো।’

মাহির জন্য সবসময় শুভকামনা জানিয়ে নিপুণ বলেন, ‘মাহির স্বামী সবসময় তার সঙ্গে আছে। এটাও জেনেছি তার স্বামী রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের। সবসময় মাহির সঙ্গে তার স্বামীকে দেখে আমার খুব ভালো লাগে। তার ট্রাক মার্কার শুভকামনা।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে ১৭ দফা উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেন বাংলাদেশের রুপালি পর্দার এই নায়িকা। যেখানে তিনি নির্বাচিত হলে কি ধরনের উন্নয়নমূলক কাজ করবেন, তার প্রতিশ্রুতি দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ