মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে প্রাণহানি, তারেক রহমানের শোক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৬ মার্চ) তারেক রহমান তার ফেসবুক ও ইনস্ট্যাগ্রাম আইডিতে দেওয়া পৃথক স্ট্যাটাসে এ শোক প্রকাশ করেন।
তিনি লিখেন, মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকল পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও লিখেন, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিয়ানমার ও থাইল্যান্ডের সাথে সংহতি প্রকাশ করছে এবং ক্ষয়ক্ষতির দ্রুত পুনঃপূরণের আশা করছে।
প্রসঙ্গত, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় নিহতের সংখ্যা ১৪৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন আরও ৭ শতাধিক মানুষ।
জনতার আওয়াজ/আ আ