মিরপুরবাসীর আরও একটি স্বপ্ন পূরণ হবে আজ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিরপুরবাসীর আরও একটি স্বপ্ন পূরণ হবে আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করবেন। কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠান থেকে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারটির উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

কালশীর এই ফ্লাইওভারটি মিরপুরবাসীর অনেক আকাঙ্ক্ষার একটি স্থাপনা। এটি নির্মাণের সময়ে অনেক কষ্টও সইতে হয়েছে এখানকার বাসিন্দাদের। ঢাকা উত্তর সিটির মেয়র গতকাল এটি দেখতে গিয়ে বলেছেন, এই ফ্লাইওভারটি মিরপুরবাসীর জন্য প্রধানমন্ত্রীর বসন্তের উপহার। এতে মিরপুর, মিরপুর ডিওএইচএস, পল্লবী, কালশী, মহাখালী, বনানী, উত্তরা ও বিমানবন্দরে যানবাহন চলাচল সহজ হবে।

দুই হাজার ৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি ইসিবি স্কয়ার থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের অধীনে কালশী সার্কেল ফ্লাইওভার নির্মাণ প্রকল্প ২০১৮ সালের ৯ জানুয়ারি একনেকে অনুমোদন পায়। এটি ইসিবি স্কোয়ার থেকে কালশী পর্যন্ত তিন দশমিক ৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ