মিরপুরে হামলার ঘটনায় মামলা করবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিরপুরে হামলার ঘটনায় মামলা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২ ১:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২ ১:৫৭ পূর্বাহ্ণ

 

মিরপুরে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় মামলা সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর পল্লবী জোনে ঢাকা মহানগর উত্তর বিএনপি সমাবেশে হামলার বিষয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা সিএমএম আদালতে মামলা দায়ের করা হবে।

সিনিয়র আইনজীবী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার মামলা পরিচালনা করবেন।

ঘটনার দিন জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, গুলিতে নুরে আলম, আব্দুর রহিম ও শাওনের মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মিরপুরে সমাবেশ করে দলটি।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, মিরপুর ৬ নম্বর বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠ এলাকায় সমাবেশমুখী মিছিলে হামলা চালায় ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ