মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে রিজভী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে দেখতে গিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুর ১২ টায় তিনি ইউনাইটেড হাসপাতালে গিয়ে মহাসচিবের সাথে দেখা করেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

এ সময় তার সাথে ছিলেন দলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম প্রমুখ।

গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে প্রচুর ধুলাবালিতে অসুস্থতা অনুভব করেন বিএনপির মহাসচিব। তারপর পরবর্তী দুইদিন শরীর খারাপ লাগায় রবিবার চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ